• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিবিধ

সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে মহানবমী উদযাপন

দেশ টিভি ডেস্ক
  ২০ অক্টোবর ২০২৬, ১৪:৩৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

সারাদেশে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। ৫ দিনব্যাপী উৎসবের আজ মহানবমীতে মন্ডপগুলোতে চলছে পূজা অর্চনা। যতই দিন গড়াচ্ছে মণ্ডপগুলোতে ভক্ত-দর্শনার্থীদের ভিড় ততই বাড়ছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (২০ অক্টোবর) দেশের বিভিন্ন জেলারর মণ্ডপে পূজা-অর্চনা, অঞ্জলি নিবেদন ও মহাআরতির মধ্য দিয়ে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। দেশ টিভি প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন নিচে তুলে ধরা হলো-

পূজামণ্ডপ ঘুরে পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, পূজা শুরুর দিন থেকে সোমবার পর্যন্ত চার দিনে কোনো অভিযোগ পাওয়া যায়নি। নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী পিপিএম।

১৯ অক্টোবর (সোমবার) রাতে চট্টগ্রামের পটিয়া পৌর সদরের মুন্সেফ বাজার কালি মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী বলেন, চার দিনে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা সফর করেছি। শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। দুর্গাপূজা সুশৃঙ্খল, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আমরা এক মাস আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। চার দিনে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, প্রতিমা তৈরির শুরু থেকে পরিবহন ও স্থাপন এবং পূজা শুরুর দিন থেকে পুলিশের টহল, মোবাইল টিম, পেট্রোল টিম ও স্ট্রাইকিং ফোর্সসহ একাধিক দল কাজ করছে। পূজা নির্বিঘ্ন করতে যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, সব ধরনের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছি। আমরা দেখে আনন্দিত হচ্ছি যে সব পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপন করা হচ্ছে।

ডিআইজি আরও বলেন, এবারের পূজায় একটি ব্যতিক্রমী বিষয় হলো, কমিউনিটি পুলিশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া সরকারি দল বিএনপির নেতৃবৃন্দও পূজাকে সুন্দরভাবে উদযাপন করতে নিজেরা এগিয়ে আসছেন। সব মিলিয়ে এবার দুর্গোৎসব সার্বজনীন উৎসবে রূপ নিয়েছে।

তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, আমাদের চিরায়ত ধর্মীয় সংস্কৃতি ও আবহমান বাংলার ঐতিহ্য হলো সব ধর্মের মানুষের একসঙ্গে বসবাস এবং স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করা। রাষ্ট্র যেমন এ চর্চাকে উৎসাহিত করে, আমরাও তেমনিভাবে উৎসাহিত করি। আমরা এ সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখব এবং আরও সুদৃঢ় করব। এর মাধ্যমে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে সামনের দিকে এগিয়ে যাব।”

এ সময় তিনি পূজা উদযাপনে পুলিশ ছাড়াও অন্যান্য যাঁরা সহযোগিতা করছেন, তাঁদের ধন্যবাদ জানান।

পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম, পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক,পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা এবং পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি মান্না দেব প্রমুখ।

ফেনী প্রতিনিধি জানান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এমপি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোমবার ফেনী শহরের ঐতিহ্যবাহী জয়কালী মন্দিরের পূজা মণ্ডপ এবং তাঁর নির্বাচনী এলাকা ফেনী-৩ আসনের সোনাগাজী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় উৎসবের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় মন্ত্রী বলেন, উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের মাধ্যমে সর্বস্তরের মানুষের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে।

পূজায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং উৎসবের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তিনি প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে লক্ষ্যে কঠোর নির্দেশনা প্রদান করেন। মন্ত্রী গভীর রাত পর্যন্ত সোনাগাজীর বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখেন এবং স্থানীয় পূজারী ও ভক্তদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় তার সাথে ফেনী সংরক্ষিত নারী আসনের এমপি রেহানা আক্তার রানু, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম,জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল,যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুরের ১ হাজার ৩১৭টি পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজার মহানবমী।

মঙ্গলবার (২০ অক্টোবর) জেলার বিভিন্ন মণ্ডপে পূজা-অর্চনা, অঞ্জলি নিবেদন ও মহাআরতির মধ্য দিয়ে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।

মহানবমী উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসবের আমেজ বিরাজ করছে। পূজা উদ্‌যাপন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিজিবি ও অন্যান্য সংস্থার সদস্যরা বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন এবং টহল দিচ্ছেন।

উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন করতে পেরে আনন্দ প্রকাশ করেছেন ভক্ত ও দর্শনার্থীরা। তাঁরা নির্বিঘ্নে পূজা উদ্‌যাপনের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এছাড়া দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোতে সমাজকল্যাণমন্ত্রী ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার বিতরণ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীর নেতৃত্বে মোটরসাইকেল র‌্যালি নিয়ে আলীহাট ইউনিয়নসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করা হয়। এ সময় প্রতিটি পূজামণ্ডপে মন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন আলীহাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বুলবুল মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অন্যদিকে, দিনাজপুরের ফুলবাড়ীতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে বিসর্জন ঘাট পরিদর্শন করেছেন ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন ও ফুলবাড়ী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ কুমার গুপ্তা।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ফুলবাড়ী সরকারি কলেজের পাশে নদীর তীরে অবস্থিত প্রতিমা বিসর্জনস্থল পরিদর্শন করেন তাঁরা। এ সময় বিসর্জন ঘাটের সংস্কারকাজের অগ্রগতি ও সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন।

আগামীকাল প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ বছরের শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি হবে। এ উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ফুলবাড়ী পৌরসভার উদ্যোগে বিসর্জন ঘাট সংস্কার ও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

মা ইলিশ রক্ষায় রাঙ্গাবালীতে অভিযান, ১২ জেলের কারাদণ্ড

তিন বছরের প্রকল্পে ৯ বছর, তবুও শেষ হয়নি কাজ—উন্নয়ন থমকে চাঁপাইনবাবগঞ্জ

সবচেয়ে বেশি ছুটি কোন দেশে, শীর্ষ দশে আছে বাংলাদেশও

ফুলবাড়ী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ কুমার গুপ্তা বলেন, পৌর এলাকার ১৫টি পূজামণ্ডপের প্রতিমা এই ঘাটে বিসর্জন দেওয়া হয়। বিসর্জনের সময় যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করা হচ্ছে।

ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিবছর পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় এবারও বিসর্জন ঘাটের সংস্কারকাজ করা হচ্ছে। আশা করছি, প্রতিমা বিসর্জনে কোনো ধরনের সমস্যা হবে না।

কেএম

  • শারদীয় দুর্গাপূজা
  • সারাদেশ
এ সম্পর্কিত আরও খবর
আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী
আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী
আজ রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
আজ রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
মহাঅষ্টমীতে ভক্তদের ঢল, কুমারী পূজা অনুষ্ঠিত
মহাঅষ্টমীতে ভক্তদের ঢল, কুমারী পূজা অনুষ্ঠিত
আজ মহাষ্টমী ও কুমারী পূজা
আজ মহাষ্টমী ও কুমারী পূজা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X